সকল দর্শকদের নজর কাড়ে ধ্রুপদী নৃত্যকলা কেন্দ্রের নৃত্যানুষ্ঠান

Spread the love


ইন্দ্রজিৎ আইচ

গত ৩০শে সেপ্টেম্বর সোমবার কলকাতা মোহিত মঞ্চে সাড়ম্বরে অনুষ্ঠিত হলো ধ্রুপদী নৃত্যকলা কেন্দ্রের দেবীপক্ষ র অনুষ্ঠান। উত্ত অনুষ্ঠানে উজ্জ্বল উপস্থিতি ছিলো নৃত্যশ্রী কোহিনূর সেন বরাট এবং চরিত্রাভিনেতা প্রদীপ ধর এর। উপস্থিত অতিথিবৃন্দরা, ধ্রুপদী ও সৃজনশীল বেষ্টিত এই সন্ধ্যায় কোলাঞ্চল পান্ডবেস্বরের ছোট্ট ছোট্ট প্রতিভাদের সাহসী উপস্থাপনার ভূয়সী প্রশংসা করেন।অনুষ্ঠানের শেষ অংশে ড:দেবেশ ঠাকুরের ভাবধারায় এবং হৈমন্তী বাসুর পরিচালনায় নৃত্যনাট্য “সর্বস্যার্তি হরে দেবি”র প্রদর্শন অতিথি ও দর্শকদের মন ছুঁয়ে যায়। এই দিনে বিশেষ আকর্ষণ ছিলো নৃত্যশ্রী কোহিনূর সেন বরাট এর অসাধারন এক নৃত্য পরিবেশন। অনুষ্ঠান সঞ্চালনায় বিশেষ দায়িত্বে ছিলেন কল্লোল কোনার ও সহ সঞ্চালিকা শুভ্রা বসু। ধ্রুপদী নৃত্যকলা কেন্দ্রের অনুষ্ঠানের সহ পরিচালিকা ছিলেন পায়েল।অনুষ্ঠান তত্বাবধানে ছিলেন সম্পাদক আশীষ কুমার মিশ্র।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন কলাকেন্দ্রের অধক্ষ্য হৈমন্তী বসু। এই নৃত্যানুষ্ঠান টি সকলের বিশেষ ভাবে নজর কারে।

Author

You may have missed