গোবরডাঙা নাবিক নাট্যমের শিশু দিবস পালন

Spread the love


–ইন্দ্রজিৎ আইচ

গোবরডাঙ্গা নাবিক নাট্যম গত ১৪ ই নভেম্বর ২০২২   ত্রিশ জন শিশু কিশোর দের নিয়ে সাড়ম্বরে পালন করলো শিশু দিবস নাবিক নাট্যমের সুসজ্জিত মহলা কক্ষে। এই বিশেষ দিনটিতে উপস্থিত ছিলেন স্ংস্থার সদস্য এবং সদস্যারা তাছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট গুণীজনেরা। অতিথিবর্গের আলোচনায় উঠে আসে শিশু দিবসের তাৎপর্য, নাট্য নির্দেশক জীবন অধিকারী বলেন শিশুদের প্রতিটি দিনই হোক শিশু দিবস। শিশুরা গান, নাচ, কবিতা আবৃত্তি, নাটক আনন্দের সাথে উপস্থাপনা করে। শুধু তাই নয় সম্পূর্ণ অনুষ্ঠানটির  পরিকল্পনা এবং সঞ্চালনা,শিশুরা দায়িত্ব নিয়ে অভিনব কায়দায় সম্পন্ন করে। সংস্থার প্রতিষ্ঠাতা  প্রদীপ কুমার সাহা ছোটদের এই বড় কাজ দেখে আপ্লুত হয়ে বলেন "ছোটরা আর ছোট নেই" সংস্থার সম্পাদক  অনিল কুমার মুখার্জি বলেন শিশুদের সাথে এই নির্মল আনন্দ  ভাগ করে নিতে নিতে মনের অজান্তেই তিনি ছোটবেলায় ফিরে গেছেন। অভিনেতা অভিন দত্ত বলেন শিশুরাই তাকে অভিনয়ের অনুপ্রেরণা যোগায় । উপস্থিত প্রায় ৪০ জন দর্শক  অনুষ্ঠানটি উপভোগ করেন এবং বলেন নাবিক নাট্যমের শিশু দিবস অনুষ্ঠানটি উৎসবের আকারেই পালিত হলো ।

Author

You may have missed