গোবরডাঙ্গা নাবিক নাট্যম উদযাপন করলো তাদের ৪৯ তমপ্রতিষ্ঠা দিবস পালন অনুষ্ঠান

Spread the love


–ইন্দ্রজিৎ আইচ

নাটকের শহর গোবরডাঙ্গার এক প্রবীণ ও অন্যতম দল গোবরডাঙ্গা নাবিক নাট্যম। “১৯৭৭” থেকে “২০২৫” তারা নিয়মিত নাট্যচর্চা করে চলেছে। বিগত “১লা” মে ২০২৫ তারা “৪৯” বছরে পদার্পণ করলো অর্থাৎ তাদের এই প্রতিষ্ঠা দিবসটি ছিলো তাদের “মাইলফলক” প্রতিষ্ঠা দিবস। এক ঝাঁক শিল্পী ও বিরতিহীন আয়োজনে ভরপুর ছিল তাদের এই প্রতিষ্ঠা দিবস। নাচ, গান, কবিতা, আবৃত্তি পাঠ, মাইম, আলোচনা ছাড়াও বিভিন্ন বৈচিত্রময় অনুষ্ঠানে ঠাসা ছিল তাদের প্রতিষ্ঠা দিবস। বিভিন্ন প্রান্ত থেকে আসা নাট্য ব্যক্তিত্ব ও বহু গুনি মানুষের সমাগম ঘটেছিল তাদের এই আয়োজনে। নাটকের শহরের প্রায় ২৩ টি দল নাবিক নাট্যমের এই বিরতিহীন আয়োজনে সামিল হয়েছিল এবং প্রতিটি দল তাদের ভিন্ন স্বাদের অনুষ্ঠান উপস্থাপন করেছিলো। এছাড়াও গোবরডাঙ্গা শহরের আরও অনেক সংগঠন এসেছিলেন তাদের শুভেচ্ছা বার্তা জানানোর জন্য। গোবরডাঙ্গা ভট্টাচার্য্য পাড়ার অন্নপূর্ণা প্যালেসে নাবিকের এই “৪৯” তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। প্রদীপ প্রজ্বলন ও “৪৯” বছরের কেক কেটে প্রতিষ্ঠা দিবসের শুভ সূচনা হয়। এর পর বিভিন্ন সংগঠন থেকে আসা আমন্ত্রিত অতিথিরা তাদের নাবিকের প্রতিষ্ঠা দিবসের জন্য শুভেচ্ছা বার্তা দেন। সকলের বক্তব্য থেকে বেরিয়ে আসে একটাই কথা, নাবিকের দীর্ঘ ৪৯ বছরের নিরলস থিয়েটার চর্চার বিষয়টি, কারণ একটি দল বহু বাধার সম্মুখীন হয়েও “৪৯” বছর ধরে তারা থিয়েটার চর্চা চালিয়ে যাচ্ছে এর অর্থ থিয়েটারের প্রতি তাদের শ্রদ্ধা, ভালোবাসা, আনুগত্য কতটা গভীরে সেটাই প্রমাণ করে তাদের এই দীর্ঘ “৪৯” বছরের যাপনে। বিরতিহীন আয়োজনে প্রাকৃতিক দুর্যোগ বাদ সাধলেও নাবিক নাট্যমের জন্মদিনের অনুষ্ঠানে কোন বিরতি হয়নি, তারা চালিয়ে গিয়েছিলেন তাদের অনুষ্ঠান বিপুল উৎসাহে ও উদ্দীপনায়।বিপুল পরিমাণে দর্শক উপস্থিত ছিলেন এই দিনে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন দলের নির্দেশক জীবন অধিকারী। এছাড়াও দলের বাকি কর্মী, সদস্য ও সদস্যারা উপস্থিত ছিলেন এই দিনে। দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে যে দুটি মানুষ আজও বৃক্ষের ছায়ার মতো নাবিক নাট্যম কে আগলে রেখেছেন সেই সোমনাথ রাহা ও প্রদীপ কুমার সাহা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রারম্ভিক ভাষণ টি সোমনাথ রাহাই রাখেন তিনি সকলের জন্য উন্মুক্ত মনে শুভ কামনা জানান। একটি কোলাজ গানের মাধ্যমে ও নাবিকের বর্তমান সম্পাদক অনিল কুমার মুখার্জীর ভাষণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Author

You may have missed